রাজ্য সভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগ বিজেপির এক নেতার বিরুদ্ধে। প্রতিবাদে কামাখ্যাগুড়ি তে কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করার পাশাপাশি পুলিশের দারস্থ হন তৃণমূল নেতারা। অভিযুক্ত বিজেপির আইটি সেলের কুমারগ্রাম বিধানসভা ইনচার্জ সুজয় দেবনাথ।

তার বাড়ি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। শনিবার দুপুরে কামাখ্যাগুড়িতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল, বিজেপির আই টি সেলের ঐ নেতাকে গ্রেপ্তারির দাবি তুলেন তৃণমূল নেতারা। এই বিষয়ে বিজেপির আই টি সেলের নেতা সুজয় দেবনাথ কি জানিয়েছেন সবশেষে তার বক্তব্য শোনাবো আপনাদের। এর আগে শুনুন কুমারগ্রাম ব্লক তৃণমূল সভাপতি সুদয় নার্জিনারি এবং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সরকার কি জানিয়েছেন।

