প্রায় আট মাস আগে ভারত বাংলাদেশের বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে মহ:মকসদুল রহমান। এতদিন পুলিশের চোখে ধূলো দিয়ে বেড়ালেও বৃহস্পতিবার আর শেষ রক্ষা হলো না মকসুদুলের।

গতকাল জটিয়াখালির কাছে ভারত বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করার সময় বিএসএফ জাওয়ানদের নজরে পড়ে যায় মকসুদুল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে বেরুবাড়ি সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছিলো।
এরপরই বিএসএফ তাকে নিউ জলপাইগুড়ি থানার হাতে তুলে দেয়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।

