বাস ড্রাইভার ও খালাসিকে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে! লিখিত অভিযোগ দায়ের তুফানগঞ্জ থানায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা এলাকায় ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। এ ব্যাপারে ওই বাস চালক তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী অলোক দাস বলেন, যাত্রী নিয়ে কোচবিহারে যাচ্ছিলাম।

সেই সময় জাতীয় সড়কে ব্যাটারি চালিত টোটোকে ওভারটেক করায় চিলাখানায় পৌঁছানো মাত্রই ওরা বেশ কয়েকজনকে নিয়ে আমার উপর চড়াও হয়।আমাকে বাঁচাতে গেলে আমার সহ কর্মীকেও বেধড়ক মারধর করে। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছি। এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক সমিতির সভাপতি সন্তোষ সাহা বলেন, আমাদের কর্মীদের উপর এভাবে হামলা মেনে নেওয়া যায়না। অবৈধভাবে জাতীয় সড়কে ওরা চলাচল করছে। পুলিস ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *