বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দ্রী এলাকায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট চারজন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিন্দ্রীর দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী এক বেসরকারি বাস প্রচন্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। ওই সময় কালিন্দ্রী এলাকার ১২ বছরের আদিত্য মন্ডল নামে এক কিশোর সাইকেল চালিয়ে পানীয় জল আনতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বেসরকারি বাসটি প্রথমে তার সাইকেল সজোরে ধাক্কা মারে।

সেই ধাক্কায় আদিত্য সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টোটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টোটোটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এবং টোটোর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। এদিকে এই ঘটনার পরপরই বাস চালক বাস ফেলে চম্পট দেয়। পরে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং বাসটিকে আটক ঘটনার তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *