মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার, কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত রক্তা, ডিসেরগড় নদী ঘাটের থেকে আটো ও ট্রাক্টরে করে চলছে বালি পাচারের রমরমা কারবার। যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাঁদের কাছে নেই এই বিষয়ে যা বলার মালিকরা বলবে।
কুলটি ব্লক যুব তৃণমুল কংগ্রেস সভাপতি বলেন যদি এই রকম হয়েথাকে পুলিশ ও বি এল আর ও কে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দরকার।

এই বিষয়ে বিএল আর ও আধিকারিক রাজ কুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয়। তার পরেও কি করে বালি পাচার হচ্ছে প্রশ্ন টা থেকেই যাচ্ছে।
এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন বেশ কয়েক বছর ধরে কুলটিতে অবৈধ বালি কারবার চলছে আমরা প্রশাসনকে জানিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি। তার অভিযোগ প্রশাসনের মদতে পাচার হচ্ছে নদীর বালি।
এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়ক রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় দার করিয়ে কটাক্ষ্য করতেও ছাড়েনি।

