শনিবার সিএস সি শিশু তির্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গ্রেন্ড পেরেন্টস ডে। নাতি নাতনির ছোট হাতের তৈরি উপহার পেয়ে আবেগে ভাষলো অবিভাবকরা। শিশুদের শিক্ষার সঙ্গে পারিবারিক মূল্যবোধ ও প্রজন্মের বন্ধনকে একসূত্রে বাঁধতে এক অনন্য উদ্যোগ নিল স্কুলটি। যেখানে দিদা–দাদুদের সম্মান, ভালোবাসা ও অবদানের স্বীকৃতি দেওয়া হয় বিশেষভাবে।


এই অনুষ্ঠানে শিশুদের দিদা ও দাদুর ছবি প্রিন্ট করে স্মারক হিসেবে উপহার দেওয়া হয়, যার নিচে লেখা ছিল—
“তোমাদের নীরব ভালোবাসা আমাদের সম্পদ, তোমাদের জানাই শ্রদ্ধা।”
এই একটি লাইনই যেন চোখে জল এনে দেয় বহু অভিভাবক ও অতিথির।
অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের হাতে তৈরি উপহার—কাগজ, রঙ ও ভালোবাসায় বানানো ছোট ছোট উপহার দিদা–দাদুর হাতে তুলে দেয় খুদে শিক্ষার্থীরা। সেই মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
স্কুল কর্তৃপক্ষ জানায়,
“আজকের ব্যস্ত জীবনে প্রজন্মের দূরত্ব বাড়ছে। এই আয়োজনের মাধ্যমে শিশুদের শেখানো হচ্ছে—পরিবারই তাদের প্রথম শিক্ষা ও শক্তির জায়গা।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *