বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট ব্লকের বামনি জোয়ালভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের এক শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত দেরিতে স্কুলে আসছেন। ঘটনার দিন বৃহস্পতিবারও ওই শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হন দুপুর ১২টা ৪০ মিনিটে, যা ঘিরেই তৈরি হয় উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এমন ঘটনা একদিনের নয়। অভিযোগ, ওই শিক্ষক প্রায় প্রতিদিনই স্কুলে আসেন দুপুর ১২টার পর। অথচ সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের ক্লাস শুরু হয় সকাল ১১ টা, এই গাফিলতি দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামবাসীরা।

এরপর তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় ও বচসা। ঘটনায় উপস্থিত এক অভিভাবক বলেন,
“আমরা আমাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাই। কিন্তু শিক্ষক যদি নিজে নিয়ম না মানেন, তাহলে ছাত্রছাত্রীরা কী শিখবে?” স্থানীয়দের আরও অভিযোগ, শিক্ষকের নাম এবং তিনি কোন শ্রেণি ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাট দিয়ে যান সে সম্পর্কেও বিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে এলাকার মানুষজন শিক্ষা দফতরের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এখন দেখার, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা দফতর এই ঘটনার পর কী ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষা ব্যবস্থার এই গাফিলতি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এলাকায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *