অভাবের সংসারে আলোর হদিস দিল মানিকচকের ভুমিকা। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৪৫ ।বাবা মানসিক রোগী।ছয় বছর বয়স থেকে ভূমিকা মা হারা। পরিবারে সবার বড় ভূমিকা মাহারা। মাথার উপরে কেবল বৃদ্ধা বিধবা দিদা। দিনে কাজ রাতে পড়া। মাঠে-ঘাটে কাজ করে নজর কাড়া সাফল্য ভূমিকা মহারার। এনায়েতপুর ইনশান আলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

একটিমাত্র মাটির বাড়ি। তাতেই দিনে হাড়ভাঙ্গা খাটুনির পর আরামকে তোয়াক্কা না করে রাতে পড়াশোনা। ভূমিকার স্বপ্ন আইএএস। মাধ্যমিক পাস করেছে। উচ্চশিক্ষার জন্য খরচ কিভাবে জোগাড় হবে তা ভেবে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে ভূমিকার।

