বাবরি মসজিদ নামকরণ নিয়ে তীব্র প্রতিবাদে সরব হলো বঙ্গীয় হিন্দু সমাজ। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির ঠাকুর পঞ্চানন বর্মা চকে সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিক্ষোভকারীরা হুমায়ুন কবিরের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান। পাশাপাশি বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা, যার ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে।

বিক্ষোভকারীদের দাবি, মসজিদ নির্মাণে তাদের কোনো আপত্তি নেই, তবে “বাবরি মসজিদ” নাম যেন ব্যবহার না করা হয়—এই দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *