সোমবার জলপাইগুড়ির বানারহাট থানার পুলিশ এবং আবগারি দফতরের কর্মীরা বানারহাট ব্লকের মেচপাড়া, হলদিবাড়ি, তোতাপাড়া , বানারহাট চা বাগান, কাঁঠালগুড়ি বাগানে অভিযান চালায়। পুলিশ আবগারি কর্মীদের সঙ্গে অভিযানে ছিল কেন্দ্রীয় বাহিনীও।

নেশাদ্রব্য কারবারিদের ডেরায় হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, হাড়িয়া নষ্ট করে দেয়। এমনকি মদ এবং হারিয়া তৈরীর সামগ্রীও নষ্ট করে এবং বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বানারহাট থানার আইসি সুরজ থাপা এলাকাবাসীদের সতর্ক করেন যাতে ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যকলাপ আর না চলে। সচেতনতা মূলক প্রচার চালান তিনি। পুলিশ সূত্রে খবর আগামীতেও এই ধরনের অভিযান চলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *