শিলিগুড়ির বাগড়াকোট রেলগেট সংলগ্ন এলাকায় চলাচলের সমস্যার স্থায়ী সমাধানে এক বিশেষ বৈঠকে বসেন মেয়র গৌতম দেব ও ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর।
বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, রেল ক্রসিং উঁচু করে দেওয়ার ফলে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে।

সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আলোচনার জন্য আহ্বান জানানো হবে বলে আশ্বাস দেন তিনি। রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণ করলে প্রচুর ভাঙচুরের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আন্ডারপাস তৈরি করলে দেখা দিতে পারে জল জমার সমস্যা। তাই বিকল্প সমাধান হিসেবে ওই রেলক্রসিংয়ে “ড্রপ গেট” বসানোর প্রস্তাব রেল আধিকারিকদের জানানো হবে, যাতে নিরাপত্তা বজায় থাকে এবং দুর্ঘটনাও এড়ানো যায়।

