বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী চিহ্নিত করছে বিজেপি সরকার । জোর করে মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে বিজেপি সরকার। বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । ১৩ দফা দাবীর ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হয়ে মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান কর্মসূচী করা হয়। এদিন গোটা আগরতলা শহর পরিক্রমা করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির মিছিলটি আগরতলা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিতেই কুঞ্জবন সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ত্রিপুরা পুলিশ তাদের মিছিলটি বেরিকেট দিয়ে আটকিয়ে দেয়।

পথসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুদন দাস, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা । সেখানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে গিয়ে বললেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী চিহ্নিত করছে বিজেপি সরকার। বিশেষ করে মুসলমানদের। তিনি আরো বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে জোর করে মানুষকে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরার মানুষজনদের না খেয়ে মরার অবস্থা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *