বাংলার বাড়ির তালিকা থেকে নাম বাদ গেছে এক অভাবী গৃহবধূর। অভিযোগ ব্লক প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না মেলায় দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন ঐ গৃহবধূ। তরিঘরি গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন জয়েন্ট বিডিও,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ছবি করতে গেলে সংবাদমাধ্যমকে বাধা তৃণমূলের। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকে। স্থানীয় তাল বাংরুয়ার বাসিন্দা এক গৃহবধূ খুব কষ্টে জীবন যাপন করেন বলে জানাগিয়েছে, আশা করে ছিলেন পাকা বাড়ি পাবেন।

প্রথমে তালিকাতেও নাম ছিল। কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়।এই নিয়েই এদিন বিডিও অফিসে যান মহিলা। সেখানে কোন সুরাহা না মেলাতে দপ্তরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল। ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তরা ঘর পায় না।যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে।সেটা বারবার প্রমাণ হচ্ছে।পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির।

