বাংলাদেশে পাচারের আগে উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক। পুলিশকে দেখে মোটরবাইক রেখে পালিয়ে যায় এক যুবক। ত্রিপুরা সিপাহীজলা জেলা মধুপুর থানাধীন কেনানিয়া চন্দন দাস পাড়ার ঘটনা।
পরবর্তী সময়ে সেই বাইকটি উদ্ধার করে নিয়ে আসা হয় মধুপুর থানায়।

এদিকে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান, সেই কালো রঙের বাইকটি কোথা থেকে চুরি হয়েছে তাদের কাছে এখনো কোন বার্তা আসেনি। তবে, অনুমান করা যাচ্ছে চোরের দল বাংলাদেশে ওই বাইকটি পাচার করার উদ্দেশ্যে বাইকটি নিয়ে ঘোরাফেরা করছিল তা কিন্তু স্পষ্ট। জানা গিয়েছে, স্থানীয় কিছু যুবক এই ঘটনায় জড়িত রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *