উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের কাটাখালি সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একটি কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে। কাটাখাল সেতুর আশপাশের এলাকায় কয়েকজন যুবক বসে ছিলেন। এলাকাবাসীদের ধারণা সেগুলি ড্রোন, যা বাংলাদেশ থেকে ভারতের সীমানায় প্রবেশ করেছে। সেগুলি দেখতে পেয়ে দ্রুত মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে যুবকরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর আবার ফিরে যায়।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি উপস্থিত হয় বিএসএফের স্থানীয় ক্যাম্পের সদস্যরাও। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এই আলোর উৎস আসলেই কোন ড্রোন কিনা! কিংবা অন্য কোন বিষয় এই ঘটনার ঘটনার পিছনে কোনো গোয়েন্দা তৎপরতা অথবা অন্য কোনো উদ্দেশ্য জড়িত কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু কাটাখালি সেতু, এই সেতুতে নেই কোন আলোর ব্যবস্থা। দ্রুত আলোর ব্যবস্থা করা হোক চাইছেন এলাকার মানুষ।

