বাঁশের আড়ালে পাচার করা হচ্ছিল বহু মূল্যবান বার্মাটিক কাঠ। আন্তরজাতীক কাঠ পাচারচক্র ভেস্তে দিল বনকর্মীরা। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জার রাজকুমার সাও এর নেতৃত্বে অভিযানে নামে গোটা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। কামাখ্যাগুড়ি ঘোরামারা চৌপতি এলাকায় ২৭ নং জাতীয় সড়কের উপর হরিয়ানা নম্বরের একটি ট্রাক আটক করাহয়।

তল্লাশি চালাতেই বাঁশের নিচ থেকে বেড়িয়ে আসে থরে থরে সাজানো বার্মিস সেগুন কাঠ, এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক। বনকর্মীদের অনুমান বহুমূল্যবাম কাঠগুলি আসাম থেকে এরাজ্য হয়ে উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে বনকর্মীরা। উদ্ধার হয়েছে অনুমানিক ছশো ঘনফুট সেগুন কাঠ। যার বাজার মূল্য কম করেও কুড়ি লক্ষ টাকা। তথ্য বলছে রাজ্যে বিধানভা নির্বাচনের দিন ঘোষণার পর এনিয়ে মোট চারটি কাঠ বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করেছে আসাম বাংলা সীমানায় কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এবং ভল্কা রেঞ্জে। তার মধ্যে দুটি ট্রাক এবং দুটি পন্যবাহী ছোট গাড়ি বলে জানাগিয়েছে।

