আগরতলা পৌর নিগমের অধীন ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের তিনটি ওয়ার্ড ঘুরে দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের ১৬,২০ এবং ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লক্ষ্য করেন, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলা একাধিক উন্নয়ন প্রকল্পে নানা জটিলতা দেখা দিচ্ছে। তিনি এই সমস্যা সমাধানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পৌর নিগমের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বর্ষা শুরুর আগেই স্মার্ট সিটির কাজ শেষ করতে হবে। তাছাড়া বিশেষ গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী কভার ড্রেনের কাজ তদারকি করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার পরামর্শ দেন। এছাড়া ও মুখ্যমন্ত্রী শান্তিপাড়ার একটি পুরোনো পুকুর সংস্কারের ও নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে। পরিদর্শনে মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার,পৌর কমিশনার ডঃ বিশাল কুমার, ডক্টর শৈলেশ কুমার যাদব সহ একাধিক আধিকারিক ও কর্মী।

