আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ এর বরানগর কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা। যিনি এর আগে এই একই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছিলেন। এবার সেই কেন্দ্রেই আবারো প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জনসংযোগে জোর দিচ্ছেন। একটি সুতি শাড়ি গায়ে দিয়ে সকাল সকাল পায়ে হেঁটে তার কেন্দ্র ঘুরে দেখছেন। আজ বরানগর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দর্জিপাড়া মোড় থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার শুরু করেন। শুরুতে ই এলাকারই এক মন্দিরে পুজো দিয়ে আজকের জনসংযোগ কর্মসূচি তা শুরু হয়।। দুইয়ের পল্লী এলাকায় সম্পন্ন হয় আজকের জনসংযোগ এই কর্মসূচি।

ঢাক ঢোল বাজিয়ে দলীয় কর্মীদের উচ্ছ্বাসে যেন বরানগরের তৃণমূল প্রার্থীর লড়াইয়ের উচ্ছ্বাস এবং আগ্রহ দেখা যায় প্রার্থীর মুখেই। এ প্রখর রোদের দাবদাহের মাঝেও এক গাল হাসি নিয়ে 28 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তার ভোটারদের কাছে আগামী পাঁচ বছর আরো কাজ করবার সুযোগ যে আবেদন করেন তিনি। ওয়ার্ডের কাউন্সিলর সহ বহু দলীয় কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান। প্রার্থীকে দেখবার জন্য সকাল সকাল রাস্তার মোড়ে মোড়ে ভিড়ও জমান বহু মানুষ। প্রবীণ ভোটারদের কাছে যেমন তিনি আশীর্বাদ চেয়ে নেন। তেমনি কচিকাচাদের সাথে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *