বন বস্তির একাধিক বাড়িতে এখনো বিদ্যুৎ পৌচ্ছয়নি। যার ফলে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষরা সমস্যায় দিন কাটাচ্ছে। কুমারগ্রাম ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের ব্যাঙডোবা বন বস্তি যা বক্সার জঙ্গল ঘেষা একটি গ্রাম। সেখানে একাধিক বাড়িতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌচ্ছায়নি বলে অভিযোগ। সূর্য ডুবতেই বন্য প্রাণীর আনাগোনা বন বস্তির গ্রামগুলিতে, এমনকি বাড়ির উঠোনেও এসে হাজির হয় বুনো হাতি।

এমন পরিস্থিতিতে বাড়িগুলিতে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় বন বস্তিবাসীরা। সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে মাথায় ছাতি নিয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক হাজির হন ব্যাঙ ডোবা বন বস্তিতে, ভুক্তভোগী পরিবারগুলির সমস্যার কথা শুনে আশ্বাস দেন এক মাসের ভেতর বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ করিয়ে দেবেন। এই বিষয়ে কামাখ্যাগুড়ি বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশ্বিনী কুমার সিং কে ফোন করা হলে তিনি জানান ঐ এলাকার বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত বাড়িগুলি বিদ্যুৎ সংযোগ পাবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *