বন্যপ্রানী শিকারের উদ্যেশ্যে তীর ধনুক নিয়ে বক্সার জঙ্গলে প্রবেশ, গ্রেপ্তার ৪, দোল পূর্ণিমার হোলি উপলক্ষ্যে লাগাতার জঙ্গলের রাস্তায় পায়ে হেটে টহল দিচ্ছে বনকর্মীরা। তাতে সাফল্য মিলছে বনকর্মীদের। রবিবার বিকেলে বক্সার জঙ্গলে শিকার করতে এসে বনকর্মীদের হাতে ধরা পড়ল আসামের চার বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে শিকারে ব্যবহৃত চারটি ধনুক এবং অসংখ্য তীর। আসাম থেকে একদল শিকারি তির ধনুক নিয়ে ভল্কা রেঞ্জের চেংমারি বিটের অন্তরগত তিন নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে প্রবেশকরে।

খবর পেয়ে বনকর্মীরা অভিযানে নামে, অভিযান বুঝতে পেরে শিকারিরা আসামের সীমানার দিকে পালাতে শুরুকরে। বনকর্মীরা পিছু ধাওয়া করে চারজন অভিযুক্তকে ধরে ফেললেও বাকিরা ঘন জঙ্গলের পথধরে আসামের সীমানায় পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃতরা হলেন শুনিরাম মুর্মূ কোকরাঝাড় জেলার বড়খোপা গ্রামের বাসিন্দা। মতিলাল হাজদা, বুধিরাম মুর্মূ এবং সকোল হাজদা এই তিন জন কোকরাঝাড় জেলার বেতবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানাগিয়েছে । এই বিষয়ে বক্সা বাঘ্র প্রকল্পের পূর্ব উপক্ষেত্র অধিকর্তা দেবাশিষ শর্মা ফোনে জানান দোল উপলক্ষে অ্যান্টি পোচিং টিম জঙ্গলের ভেতর টহল দিচ্ছে, এদিন বন্যপ্রাণী শিকার করার আগেই চার জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। এদিকে ভল্কা রেঞ্জ সূত্রে জানাগিয়েছে ধৃতদের কামাখ্যাগুড়ি গ্রামীন হাসপাতালে স্বাস্থ পরিক্ষার পর সেভ কাস্টটেডিতে রাখা হয়েছে, সোমবার তাদের আদালতে পেশ করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *