রাবার বাগানের কাজ করতে গিয়ে ত্রিপুরা ঊনকোটি জেলায় আচমকা বজ্রঘাতে একজনের মৃ*ত্যু হয়েছে এবং দুইজন গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা ঊনকোটি জেলা জুড়ে। এব্যাপারে ঊনকোটি জেলার কর্তব্যরত চিকিৎসক মন্তোষী চাকমা জানান বজ্রঘাতে গুরুতর আহত ঊনকোটি জেলা কাঞ্চনবাড়ি এলাকার গৌতম রায়, নেপাল গোপ এবং তপন শীল নামে তিন ব্যাক্তি।

২৯ বছর বয়সি গৌতম রায় মারা গিয়েছেন। নেপাল গোপ ও তপন শীলের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে । ময়নাতদন্তের পর মৃ*তদেহ ঊনকোটি জেলা হাসপাতাল থেকে তাদের পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। জানাগিয়েছে একনাগাড়ে কাজ করার পর সবাই পরিশ্রান্ত হয়ে যাওয়ায় একটা ঝুপড়ির নীচে মাটিতে বসে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন।সেসময় হঠাৎ করে জোরে বিকট শব্দ করে বজ্রপাত পড়ে। সবাই মাটিতে ছিটকে পড়ে গিয়ে কিছু সময় অজ্ঞান হয়ে যায় তারা। পরবর্তী সময় তাদের সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাদেরকে গাড়িতে তোলে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার পর সাথে সাথেই তাদেরকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা করেদেয় চিকিৎসক। তারপরেই কর্তব্যরত চিকিৎসকরা গৌতমকে মৃ*ত বলে ঘোষনা করেন।

