স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ মালঞ্চ পল্লী এলাকার যুবক স্বাধীন সরকার সহ বেশ কয়েকজন মালঞ্চ পল্লী এলাকায় গাড়ির মেরামতের গ্যারেজে কাজ সেরে বসেছিলেন। সেই সময় মান্দিপ আগারওয়াল নামে এক যুবক যার বাড়ি গয়েশপুর ঝলঝলিয়া এলাকায়। হঠাৎই এসে স্বাধীন সরকার নামে ওই যুবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি। স্বাধীন সরকারের অভিযোগ মালদ্বীপ আগারওয়াল বলে যে পাঁচ মিনিটের মধ্যে সকলকে মার্ডার করবে এ বলে চলে যায়।

কিছুক্ষণ পরেই একটি স্কুটিতে পড়ে এসে স্কুটির ডিগ্গি থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পরপর দুটি গুলি চালায় স্বাধীন সরকারকে লক্ষ্য করে অভিযুক্ত মান্দিপ আগারওয়াল। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্বাধীন সরকার সহ তার বন্ধুরা এরপরই অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন স্বাধীন সরকার। ঘটনার তদন্ত নেমে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়স্তের খোল উদ্ধার করে পুলিশ পাশাপাশি আশেপাশে সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ।

