ফিল্মি কায়দায় দিনে দুপুরে বাইক চালিয়ে এসে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ বলরামপুর চৌপথি এলাকায়। জানা যায় তুফানগঞ্জ শহর লাগোয়া নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা মোর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা সুপর্ণা সরকার। রবিবার স্কুল বন্ধ থাকায় পায়ে হেঁটে বলরামপুর চৌপতি এলাকায় বাজার করতে যাচ্ছিলেন।

সে সময় বাইকে করে এসে দুই অপরিচিত যুবক তার পেছন থেকে গলায় থাকা সোনার চেইন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বিস্তারিত বিবরণ জানিয়ে তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান সুপর্ণা সরকার। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *