ফালাকাটার এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনার প্রায় দেড় মাস পর চুরি যাওয়া সোনা গয়না সহ চারজনকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ। গত ১৮ জুন ফালাকাটার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বাড়িতে তালা ভেঙ্গে চুরি হয়। সেই ঘটনার তদন্ত নেমে ফালাকাটা থানার পুলিশ কুচবিহারের মাথাভাঙ্গা থেকে অখিল শাহু নামে একজনকে গ্রেপ্তার করে।

তাকে জিজ্ঞাসাবাদ করে পাপ্পু সাহা ও আকাশ সাহা ও ফালাকাটা থেকে পবন রায়কে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে প্রায় ৭৬ গ্রাম সোনা, ৮৬০ গ্রাম রুপা উদ্ধার করে। আজ ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পাঠান হয়।

