প্রেমের টানে ঘর ছেড়েছে নাবালিকা মেয়ে, এদিকে নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ না মেলায় চিন্তায় নাবালিকার পরিবার । এদিকে প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও খোঁজ না মেলায় অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি থানা এলাকায়।

অভিযোগ গত ২৫ তারিখ বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিলো না মেয়েকে । সন্ধ্যে নেমে এলেও নাবালিকা মেয়ে ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। পরে সেই নাবালিকা মেয়ে নিজে থেকেই ফোন করে বাড়িতে জানায় সে জলপাইগুড়ির হলদিবাড়ি বেরুবাড়ি এলাকার ভালোবাসার মানুষের কাছে চলে গেছে।

তবে নাবালিকার পরিবারের দাবি মেয়েরএখনও ১৮ বছর হয়নি তাই আমরা বিয়ে বা প্রেম এসব নিয়ে ভাবছি না, আমরা চাই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসুক।নিখোঁজ নাবালিকার দাদা বলেন আমরা এবিষয়ে থানায় লেখিত অভিযোগ দায়ের করেছি। এমনকি ছেলের বাড়িতে যাই তবে বোনকে খুঁজে পাইনি। আরও বলেন পুলিশ ওই বাড়িতে যায় তবে ছেলের বাড়ির লোকেরা সেই নাবালিকা সহ গা ঢাকা দেয়।জানা যায় নিখোঁজের দিন মেয়ের সাথে শেষ কথা, এখনও পর্যন্ত কোনো যোগাযোগ সম্ভব হয়নি। কিভাবে এক নাবালিকা ১০ থেকে ১২ দিন থেকে নিখোঁজ থেকেও এখনও খোঁজ মিলছে না সেই প্রশ্নই তুলছে নাবালিকার পরিবার।অন্যদিকে নিখোঁজ মেয়ের পরিবার এখন প্রশাসনের দিকেই তাকিয়ে,মেয়ের ফিরে আসার অপেক্ষায় বসে বাবা, মা, দাদা ও ভাই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *