এদিন এ নিয়ে ফালাকাটাতেও পথ অবরোধে সামিল হন কংগ্রেস কর্মীরা।আলিপুরদুয়ার ১২ বিধানসভার আসনে বহিরাগত মৃন্ময় সরকার কে প্রার্থী করেছে কংগ্রেস।এরকমই অভিযোগ কংগ্রেস কর্মীদের।

কংগ্রেস এর প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ অভিযোগ করেন,এই দল টাকে নিশ্চিহ্ন করার চিন্তাভাবনা করছে প্রদেশ কংগ্রেস।তাই বহিরাগত কে প্রার্থী করা হয়েছে।আমরা আন্দোলন করব। কেস খাবো।আর প্রার্থী করা হবে বাইরের লোক কে।এটা আমরা মানবনা।যতদিন প্রার্থী বদল হচ্ছে ততদিন দলীয় দফতরে তালা থাকবে।আর ওরা প্রচারে গেলে বাধা দেওয়া হবে।প্রার্থী বদল নিয়ে আমাদের আন্দোলন চলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *