মানিকচক ডিজ্যাবল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং সুলতানা সাবানা ইয়াসমিন নিজ ব্যক্তিগত ভাবে শতাধিক প্রতিবন্ধী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন।শনিবার বিকেলে মালদার মানিকচকের কমিউনিটি হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সুলতানা সাবানা ইয়াসমিন, মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল, মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী সহ আরো অনেকে। প্রতিবন্ধীদের অভাব অভিযোগ শুনে আগামী দিনে তাদের পাশে থাকা আশ্বাস দেন সুলতানা সাবানা ইয়াসমিন।

