ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভায় ভোটের আবহে প্রচারে নেমে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। শনিবার তিনি বোতল কোম্পানি এলাকায় প্রচারে গেলে স্থানীয় এক যুবকের প্রশ্নের মুখে পড়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। প্রচারের মাঝেই ওই যুবক সরাসরি অভিযোগ তোলেন যে, এলাকার সমস্যার সময় কিংবা এসআইআর প্রক্রিয়ার সময় কোথাও দেখা যায়নি প্রার্থীকে। একজন জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের পাশে কেন তাঁকে পাওয়া যায়নি, সেই প্রশ্ন তুলেই ক্ষোভ উগরে দেন তিনি।


এই প্রশ্নের উত্তরে শিখা চ্যাটার্জি জানান, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীন একটি প্রশাসনিক বিষয়। সেখানে গিয়ে অযথা হস্তক্ষেপ করা তাঁর পক্ষে ঠিক নয় বলেই তিনি সচেতনভাবে দূরে ছিলেন। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি কখন কোথায় উপস্থিত থাকবেন, তা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেন।
পাশাপাশি, এই ধরনের প্রশ্নের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, যারা এভাবে প্রশ্ন তুলছেন, তারা আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পরিকল্পিতভাবেই প্রচারের মাঝে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। যদিও এই ধরনের অভিযোগকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ বলেও জানান।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *