আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড নিয়ে নোংরা রাজনীতি করছে শাসকদল তৃনমূল কংগ্রেস।২৯ মে এই মাঠে একটি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। এটি সম্পূর্ণ সরকারী প্রোগ্রাম ছিল।মাঠের বেহাল দশা নিয়ে এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন বিজেপি সভাপতি মিঠু দাস। তার বক্তব্য এটি সরিকারী কর্মসূচি। তাই তিনি এব্যাপারে প্রশাসনের ঘাড়েই সব দোষ চাপিয়েছেন।তার সাফ কথা এই সভায় বহু মানুষ এসেছিলেন।তা দেখে তৃনমূলের মাথা ঘুরে গেছে।

তাই মাঠ নিয়ে নানা কথা বলছেন।তিনি আর ও বলেন একবার মাঠে যাচ্ছেন প্রাক্তন,আরেকবার যাচ্ছেন বর্তমান।আসলে মিডিয়ার ফুটেজ নেওয়ার প্রতিযোগিতা চলছে।আলিপুরদুয়ার এর বিষয় টি সাধারন মানুষ জানেন।এর আগে শাসক দলের সভাপতি বলেছেন এই কর্মসূচি তে কত খরচ হয়েছে সেটা নিয়ে আর টি আই করবেন।এটা করার দরকার কি।ডিএম তো সব জানেন।উনাকে জিজ্ঞাসা করলেই উনি বলে দিতে পারবেন।আর কষ্ট করে আর টি আই করতে হবেনা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *