বাংলাদেশে পাচার করার সময় আগরতলা আমতলী থানার পুলিশের হাতে আটক ২ লক্ষ টাকার অবৈধ শব্দবাজি সহ পাচারকারী!

যে জায়গায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে কোন রকম ব্যবসা করতে রাজি নয়, সে জায়গায় ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের একাংশ পাচারকারীরা অবৈধভাবে বাংলাদেশে পাচার বাণিজ্য চালাতে তৎপর হয়ে উঠেছে। আর সেই পাচার বাণিজ্য করতে গিয়ে এবার আগরতলা আমতলী থানার পুলিশের হাতে আটক আটক হয় বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি সহ পাচারকারী। আমতলী থানার পুলিশ আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে একাধিক যানবাহনে নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক ভাবে TR03L1538 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে‌ গাড়ীটিতে তল্লাশি চালিয়ে ২৫ কাটুন অবৈধ শব্দবাজি উদ্ধার করে।

আমতলী থানার পুলিশ ধৃত গাড়ি চালক তথা পাচারকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই পাচারের সাথে আর তার সাথে আর কে কে জড়িত রয়েছে। আমতলী থানার সাব-ইন্সপেক্টর মৃণাল পাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গাড়িটিতে তল্লাশি চালিয়ে অবৈধ শব্দবাজি উদ্ধার হলে ধৃত গাড়িচালক তথা পাচারকারী পুলিশকে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি, যার ফলে শব্দবাজি গুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশের সন্দেহ শব্দবাজিগুলি সিপাহীজলা জেলা বিশালগড় হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । উদ্ধারকৃত শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে। এই ব্যাপারে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *