নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোলাবাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ গাড়ির চালকদের। শুক্রবার সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের শাস্তির দাবিতে রাস্তা অবরোধে শামিল হয় গাড়ির চালক এবং শব্জি ব্যবসায়ীরা। অভিযোগ, তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি পুলিশের নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার এক কনস্টেবল অবৈধভাবে গাড়িতে সব্জি সহ বিভিন্ন সামগ্রী ওভার লোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন।

একটা সময় অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল দাবি করেন, আইনগত জরিমানা না দিলে উনাকে ব্যক্তিগত ১০০, ২০০ কিংবা ৩০০ টাকা করে দিতে হবে। অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখান গাড়ি চালকরা। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *