মালদার গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলে এক সদ্যোজাত শিশু উদ্ধার। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটি বয়স আনুমানিক এক থেকে দুই দিন হবে। কেউ বা কারা বাবুপুর কানা পুকুর গ্রাম এলাকায় একটি পুকুর পাড়ে চিয়ারের উপরে ওই সদ্যোজাতের শিশু বাচ্চাটি রেখে চলে গিয়েছে। শিশু টির কান্না শুনে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করেন শিশুটিকে।

খবর পেয়ে ছুটে যায় গাজোল থানার পুলিশ। সদ্যজাতের শিশুটি কে গাজোল থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসেন চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
শিশুটি শারিরিক ভাবে সুস্থ আছে বলে জানাগিয়েছে।

