নিজ পা দিয়ে ছবি একে সকলকে তাক লাগিয়ে দিল রোমিও রাঙ্খল নামে এক জনজাতি ছাত্র। রোমিও রাঙ্খল এই নামটা এখন সবার পরিচিত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পা দিয়ে লিখে রোমিও কৃতকার্য হয়। এরপর সংবর্ধনার জোয়ারে ভাসে রোমিও। ত্রিপুরা ধলাই জেলা আমবাসা ডলুবাড়ি গেট বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র সে।

হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়ে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। আর তাতে নিজ পায়ে ছবি এঁকে সবাইকে অবাক করে দিল রোমিও। পায়ে পেন্সিল ধরে অসাধারণ ছবি এঁকে দিল অল্প সময়ের মধ্যেই। আগামী দিন রোমিও আরো এগিয়ে যাক এটাই চাইছে সকলে।

