কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারত। গতকাল গভীর রাত্রে পাকিস্তানে আঘাত হানল ভারতীয় বাহিনী। পাকিস্তানের বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা ৷ যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবের মেজাজে দুবরাজপুর শহরের পাকুরতলা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত রাস্তায় পাকিস্তানের পতাকা সাঁটিয়ে দিয়ে প্রতিবাদ জানালো এলাকার যুবসমাজ। পাশাপাশি ভারত মাতা জিন্দাবাদ স্লোগানও তোলেন তারা।

