ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের রংমালা পুনর্বাসন কলোনি জে.বি স্কুলের ছোটছোট ছাত্র-ছাত্রী সহ শিক্ষকরা দীর্ঘদিন ধরে পানীয় জল ও বিদ্যুতের চরম সমস্যায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ার জন্য জল ও কিনে আনতে হয় শিক্ষকদের।

এক ড্রাম পানীয় জল বাজার থেকে ৬০০ টাকা দিয়ে কিনে এনে মিড ডে মিলের রান্না করতে হয়। বিদ্যালয়ে পানীয় জলের ট্যাংকি এবং বিদ্যুতের খুটি বসানো হলে ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন। যার ফলে চরম সমস্যায় রয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে ৭ জন ছোটছোট ছাত্র-ছাত্রী আছে, আর শিক্ষক রয়েছে চারজন। বিদ্যালয়টির পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করার জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তরের নিকট আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেববর্মা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *