পানীয় জলের সোলার এটিএম উদ্বোধন হলো কুমারগ্রাম ব্লকের দক্ষিণ রামপুরে। ভল্কা বারবিশা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ রামপুর মৌজার বর্মন পাড়ায় শীতল পানীয় জলের সোলার এটিএম মেশিন টি উদ্বোধন হয় বলে জানা গিয়েছে।

এদিন ফিটে কেটে, নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পানীয় জলের এটিএম মেশিনটি। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য কাকুলি রায় দাস , সমাজসেবী জয় শঙ্কর দাস, সূর্যকান্ত দাস প্রমূখ।

