পাটকাঠি দিয়ে রান্না করার সময় বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেল দুই বিধবা বোনের। মালদার মানিকচক ব্লকের রাজনগর গ্রামে দুই বিধবা বোন মতেজা বেওয়া ও জরিনা একই ঘরে থাকেন। সোমবার রাতে পাটকাঠি দিয়ে উনুনে রান্না করেছিলেন। সেই উনুন থেকেই আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বাড়িতে রাখা নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বাড়ির সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ বাড়ি ও বাড়ি কাজ করে চলত দুই বোনের। তাদের কপালে বাংলা আবাস যোজনার ঘর না জুটেলে ও কিছু কিছু টাকা সঞ্চয় করে কোনো রকমে বসবাস করার মতো ভাঙা ইট ও বাঁশ দিয়ে একটি ঘর বানিয়েছিলেন।সেই ঘর আগনে পুড়ে যায়। আগুন লাগার ঘটনা চারিদিকে চাউর হতে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালে কিছুক্ষন পর নেভানো গেলেও কিছু বাঁচানো সম্ভব হয়নি।ঘটনাস্থলে পৌচ্ছেছে মানিকচক থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *