নেশা বিরোধী অভিযানে নেমে আবারো বড়সড় সাফল্য পেল ত্রিপুরা ধলাই জেলা আমবাসা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে উত্তর নালীছড়া এলাকা থেকে একটি গাড়ি থেকে ২৫১ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ। জানা যায়, গাঁজা বোঝাই করা একটি বিলাসবহুল গাড়ি আগরতলা থেকে বহি:রাজ্যে অবৈধ শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আমবাসা থানার পুলিশ গাড়িটির পিছন ধাওয়া করতে থাকে।

শেষ পর্যন্ত আমবাসা থানাধীন আমবাসা-কমলপুর সড়কের পাশে নালীছড়া এলাকায় পুলিশকে দেখে গাড়িটি রেখে চালক সহ অন্য আরেকজন পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ গাড়িটি আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৫১ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে বলে ওসি নন্দলাল দাস জানিয়েছেন। আটক করা গাড়ির নম্বর TR-01-BU- 0677। পুলিশ অভিযুক্ত গাড়ির মালিকের খুঁজে তদন্তে নেমেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *