পাগল কুকুরের কামড়ে জখম কলেজ ছাত্রী I ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় হলদিবাড়ি শহরের গার্লস স্কুল সংলগ্ন রেজিস্ট্রি অফিস মোড় এলাকায়। বুধবার রাতে তিন বান্ধবী মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় একটি সাদা-কালো রঙের পাগল কুকুর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। একজনকে ধরে মাটিতে ফেলে তাকে কামড়াতে থাকে। তার হাতে-পায়ে কুকুরের কামড়ে গভীর ক্ষত হয় । স্থানীয় পথ চলতি মানুষজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।


জানা যায় ওই যুবতীর নাম চন্দনা রায়, বয়স 19 বছর। তার বাড়ি বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হলদিবাড়ি গার্লস স্কুলের আশপাশের এলাকার একটি কুকুর দুদিন ধরে পথ চলতি মানুষজনকে আক্রমণ করছে। আজকেও গার্লস স্কুল ছুটির পর এক ছাত্রীর ওপর ওই কুকুরটি আক্রমণ করে বলে খবর। এদিন সুমি রায়, বয়স 27,মহুয়া দাস, বয়স 47 এই দুজনকেও কুকুর কামড় দেয়। তাদেরকেও হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে পাগল কুকুরের আতঙ্কে হলদিবাড়িবাসী। বিশেষ করে হলদিবাড়ি গার্লস হাইস্কুল সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। আতঙ্কের মধ্য দিয়ে তারা ওই রাস্তা দিয়ে চলাচল করছে। প্রশাসন যাতে পাগল কুকুরের ওপর একটা ব্যবস্থা নেয় সেই দাবি জানান স্থানীয়রা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *