পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করার অভিযোগে
কৈলাসহর নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়াকে গ্রেপ্তার করল পুলিশ। ফেসবুকে পাকিস্তানকে সমর্থন জানিয়ে ভারত বিরোধী পোস্ট করেন উনকটি জেলার কৈলাশহরের বাসিন্দা তথা নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়া।

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যের জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আগরতলা পশ্চিম থানাতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্ত আসাদ মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গভীর রাতে তার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, অভিযুক্ত আসাদ মিয়ার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারত বিরোধী পোস্টটি তার ফেসবুক আইডি থেকে ডিলিট করা হয়েছে। অন্যদিকে , অভিযুক্ত আসাদ মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভূল স্বীকার করেছেন, তিনি সবার কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *