কাচা রাস্তায় উপর পাথর বালি মাটি ফেলেই চুপ, ঠিক মতো রাস্তার উপর ছড়িয়ে দেওয়া, রোলার করা জল দেওয়ার কোন বালাই নেই। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। আলিপুরদুয়ারের মধ্য পারোকাটায় গ্রামের ভেতর এমন রাস্তা পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসীন্দারা। পাকা রাস্তার দাবি জানিয়েছেন তারা। ভোট আসে ভোট যায় আশ্বাস শুধুই থেকে যায় । দাবী পাকা রাস্তার থাকলেও এই দাবী পূরণ হয়না। অভিযোগ প্রত্যন্ত এলাকা বলেই এলাকার সাধারণ মানুষ বঞ্চিত, পৌচ্ছায় নি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তা। বিধানসভা ভোটের আগে রাস্তার ওপর মাটি বালি খুব অল্প পরিমানে ফেলা হলেও তা নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ।

আলিপুরদুয়ার ২নং ব্লকের মধ্য পারোকাটা ১০/২৭৯ নং বুথের বাসিন্দারা বুধবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। বিগত কয়েক দশক থেকে হাজার হাজার মানুষের চলাচল রাস্তা একাধিকবার প্রশাসনের কাছে পাকা রাস্তার দাবী জানানো হলেও কোন সুরাহা হয়নি, তাই বাদ্ধহয়ে এবার বিধানসভা ভোটের আগে রাস্তা তৈরি না হলে ভোট বয়কট করবেন বলে জানিয়েছে গ্রামবাসীরা । এই বিষয়ে পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় বলেন, তিনি বিষয়টি ওপর মহলে জানাবেন । এই বিষয়ে টেলিফোনে আলিপুরদুয়ার ২নং ব্লকের বিডিও বলেন ,বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন ।

