পাওয়ার গ্রিড়ের সাথে সাময়িক সমস্যা মিটল সুমন্ত বর্মনের। আরো দু জন সামনে আসল ক্ষতিপূরনের দাবি নিয়ে। সম্প্রতি ক্ষতিপুরনের দাবিতে পাওয়ার গ্রিড়ের কাজে বাধা দিয়েছিলেন কুমারগ্রাম ব্লকের বারইপাড়ার বাসিন্দা সুমন্ত বর্মন। ঐ ঘটনার পর মঙ্গল বার দুপুরে পাওয়ার গ্রিড়ের পক্ষথেকে সুমন্ত বর্মনের সাথে আলোচনায় বসা হয়। কোন রকমের অপ্রিতিকর ঘটনা এরাতে এদিন বারবিশা ফাঁড়ির বিশাল পুলিশ বাহীনি ঘটনাস্থলে উপস্থিত ছিল।

উপস্থিত ছিল এলাকার জনপ্রতিনিধীরাও। দীর্ঘ ক্ষন আলোচনার পর পাওয়ার গ্রিড়ের নিয়ন অনুযায়ী দেওয়া ক্ষতিপুরন মেনে নেন সুমন্ত। তবে পাওয়ার গ্রিড়ের লোকেরা এলাকায় এসেছে শুনে কোচবিহারের জালধোয়া থেকে ক্ষতি পুরন থেকে বঞ্চিত দুটি পরিবার বাড়ইপাড়া এলাকায় উপস্থিত হন। তাদের দাবি তারা বঞ্চিত হয়েছে পাওয়ার গ্রিড়ের দেওয়া ক্ষতিপুরন থেকে।

