শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শ্রীলঙ্কা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। পেশায় দিন মজুর স্বামী মলিন রায় রাতে কাজে বেড়িয়েছলেন। ভোর রাতে বাড়ি ফিরে তার স্ত্রীকে অনেক ডাকাডাকি করার পরে কোনো সাড়া না মেলায় দরজা ভেঙ্গে ঘরে ঢোকেন তিনি। ঘরে ঢুকেই তিনি তার সন্তানকে মৃত এবং তার স্ত্রীকে গলা এবং হাতের শিরা কাটা অবস্থায় দেখতে পান।

তখনই তিনি আশেপাশের লোকজনকে ডাকেন। তারা এসে দুইজনকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যায় ।খবর দেওয়া হয় পুলিশে, খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। গুরুতর অবস্থায় থাকা মলিনের স্ত্রী মৌমিতা রায়কে উদ্ধার করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শ্রীলঙ্কা এলাকায় । ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

