ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ৫টি বিদ্যালয় ভবনের শুভ দ্বারোদঘাটন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিদ্যালয় ভবন গুলির উদ্ধোধন করা হয়। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুণগত শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার। শিক্ষাঙ্গনকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্যপ্রান্তে ত্রিপুরার ৮ টি জেলার বিদ্যালয়ে গড়ে উঠেছে উন্নত পরিকাঠামো সম্পন্ন বিদ্যালয় ভবন।

যে পাঁচটি স্কুলের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে সেগুলি হল ১.৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন। ১.১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত দারোগামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন।১. ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বড়কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন। ৪১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত আগরতলা সুকান্ত একাডেমির নতুন ভবন। ৩.২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *