গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য গাছে গাছে পানীয় জল সহ খাদ্য ব্যবস্থা করার পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ও অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকার শপথ নিতে ময়ূরেশ্বরের কোটাসুরে উদ্বোধন হলো সেবামঞ্চ। মূলত এই সেবামঞ্চ গ্রীষ্মকালীন সময়ে অসহায় পশু পাখিদের জন্য ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের গাছে গাছে খাবার জল ও শস্যজাতীয় খাবার ব্যবস্থা নিল আজ থেকে। রবিবার আনুষ্ঠানিকভাবে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরে বিশেষ অতিথিদের উপস্থিতিতে সেবামঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন করল ময়ূরের দুই নম্বর ব্লক এলাকার একাধিক যুবক যুবতীরা।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা আদিত্য বিশিষ্ট সমাজসেবক শ্যামাপদ মন্ডল, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রমদ রায়, আশিস মণ্ডল এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মল্লারপুর নঈসুভার কর্ণধার সাধন সিংহ সহ ময়ূরেশ্বরের বুকে নতুন করে গজিয়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থা সেবামঞ্চের প্রায় পঞ্চাশ জন সেবক সেবিকারা। আজ বিশেষ অতিথিদের বরণপর্ব সেরে অসহায় দুঃস্থ মানুষদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়াও তার পাশাপাশি এই সেবামঞ্চ সংস্থার পক্ষ থেকে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে অসহায় দুঃস্থ মানুষদের বস্ত্র দানের পাশাপাশি পাখিদের জন্য গাছে গাছে পানিও জল ও খাবারের ব্যবস্থা করল বলে জানা যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *