বাংলাদেশি বলে হুমকি দেওয়ার অভিযোগ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের শামুখা গ্রামের পরিযায়ী শ্রমিক বিনোদ ঋষিকে। কাজের টাকা না নিয়েই আতঙ্কে দিল্লি থেকে বাড়ি ফিরে এসে ছিলেন বিনোদ। বাড়িতে বড় মেয়ের বিয়ের আয়োজন করে বিপাকে পড়তে হয়েছিল তাকে।অবশেষে এগিয়ে এল স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান, বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে, এক হল চার হাত, ফুটে উঠল সম্প্রীতির বার্তা I

এটা তৃণমূলের নাটক বলে কটাক্ষ্য বিজেপির। দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতো বিনোদ, সামনেই ছিল মেয়ের বিয়ে। কাজের যে টাকা পেতেন তাও আনতে পারেননি দিল্লি থেকে। বিয়ের আয়োজন কার্যত অসম্ভব হয়ে দাড়িয়ে ছিল। সেই সময় খবর পেয়েই বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়ে নিলেন তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। ধুমধামের সঙ্গেই এক হল চার হাত।
বৃহস্পতিবার রাতে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের উপস্থিতিতে বিয়ে সম্পূর্ন হয় বিনোদের মেয়ের ।

