পরিবেশকে সুস্থ,স্বচ্ছ ও নির্মল রাখার লক্ষ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহুত “স্বচ্ছ ভারত অভিযান” দেশব্যাপী আজ এক বিশাল প্রচারাভিযানের রূপ ধারণ করেছে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী “গ্রাম চলো অভিযান” কার্যক্রমের অঙ্গ হিসেবে বুধবার ত্রিপুরা ঊনকোটি জেলা ফটিকরায় বিজেপি মন্ডলের অন্তর্গত জগন্নাথপুর ৫,৬ ও ৭ নং বুথের কার্যকর্তাদের সাথে নিয়ে জগন্নাথপুর বাজার পরিসরে ঝাড়ু হাতে নিয়ে

স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরার প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।তিনি বলেন, পরিছন্নতায় একটা মানুষের পরিচয়, যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য সকল জনগণের কাছে আহ্বান রাখলেন মন্ত্রী সুধাংশু দাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *