কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা এবার মালদার মানিকচকে।শনিবার বিকাল নাগাদ মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় বাইক মিছিল করে ব্যাপক প্রচার চালাই বিজেপি যুব মোর্চা নেতৃত্ব।মূলত বিজেপির রথযাত্রার সাফল্যমন্ডিত করতে এই বিশাল পরিবর্তন যাত্রা আয়োজন করা হয়।শনিবার বিকাল নাগাদ মানিকচক থেকে বিশাল বাইক মিছিল শুরু হয় পরে রাজ্য সড়ক ধরে গিয়ে চন্ডিপুর এলাকায় শেষ হয়।

এদিনের মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,মানিকচক মন্ডল দুই যুব মোর্চা সভাপতি সৌরভ রজক,মালদা জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র সহ বিজেপি নেতৃত্ব। প্রায় কয়েকশো বিজেপি কর্মী, সমর্থকদের নিয়ে বাইক মিছিলটি অনুষ্ঠিত হয়।এদিন বিজেপিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে তাদের এই যাত্রা। সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে তারা নতুন সরকার গঠন করবেন।

