বিজেপির পরিবর্তন যাত্রা ধূপগুড়িতে ঢোকার আগেই মোটর বাইক র‍্যালি করল গেরুয়া শিবির। সামনে ২৬ এর বিধানসভার নির্বাচন, আর তার পূর্বেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ধুপগুড়ি শহর।

ধুপগুড়ির বিজেপি নেতারা জানিয়েছেন আগামী ৭ তারিখ ধুপগুড়িতে সেই পরিবর্তন যাত্রা এসে পৌঁছাবে এবং অভ্যর্থনা জানানো হবে । আর তার আগেই সেই পরিবর্তন যাত্রার প্রচার উপলক্ষেই প্রায় তিনশত মোটর বাইক নিয়ে রেলি করল বিজেপি। এদিন ধুপগুড়ি শালবাড়ী থেকে কালিরহাট বাজার হয়ে বড় কালী মায়ের মন্দিরের শেষ হয় এই ৱ্যালি। বিজেপির এই ৱ্যালিকে কেন্দ্র করে পুলিশি কঠোর প্রহরা লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় পুলিশি মোতায়েন করা হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *