এই মুহূর্তের সব থেকে বড় খবর ২২টি তাজা বল বোমা উদ্ধার মালদহের কালিয়াচকে। পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার ২২ টি তাজা বোমা। কালিয়াচকে ফের অশান্তির ছায়া? সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল ধুরিটোলা গ্রামে। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা ২২টি বল বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে। বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানার।এলাকায় বসবাস করছেন। এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

তল্লাশির পর ওই জারগুলির ভিতর থেকে পাওয়া যায় মোট ২২টি বল বোমা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় আশপাশের মানুষ। এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় দমকল ও বম্ব স্কোয়াডকে। তাঁদের উপস্থিতিতেই বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *